Logo
শিরোনাম
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানের চেতনায় ঐক্যের বার্তা: বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত। ঈদগাঁও বাজার ও স্টেশনে যানজট নিরসনে পুলিশের সচেতনতা কার্যক্রম নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চকরিয়ায় দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইসলামপুরে সড়কের মাঝে লবণ লোড ও আনলোড, দুর্ঘটনার ঝুঁকি ফাইতংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন লামায় প্রথম ফ্যামিলি কার্ড কার্যক্রম শুভ উদ্বোধন ফ্যামিলি কার্ডে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়ন হবে: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান অলিগলিজুড়ে মহিলা ক্রেতাদের ভীড়….. ঈদগাঁওর ঈদ বাজারে নারীরা শাড়ীর পরিবর্তে এবাব ঝুঁকছেন থ্রি পিসে

নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুব ইলাইহী এবং উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম,নাইক্ষ্যংছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মসূচি জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতন করে এবং দুর্যোগের সময় সঠিকভাবে মোকাবিলা করতে সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!