মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
দূর্যোগ বিভিন্ন বিষয় নিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে আলোচনা সভার মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।”দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে ফাইতং ইউনিয়ন হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক হল রুমে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় শাহেদা ইয়াসমিন শাহেদা সভাপতিত্বে আলোচনা সভা শেষ হয়। অংশীদারত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্প গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা উপস্থিত ছিলেন থুইচাহ্লা মার্মা মনিটরিং অফিসার পিআরএলসি প্রকল্প গ্রাউস, ক্যম্রাঅং মার্মা CNHP গ্রাউস, ফাইতং দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভাপতি স্বেচ্ছাসেবক মো. ইসমাইলুল করিম, ফাইতং ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার শাহেদা ইয়াসমিন শাহেদা,সমাজের সর্দার,হেডম্যান পাড়া মার্মা মহিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিম’সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ প্রমূখ।ফাইতং দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভাপতি স্বেচ্ছাসেবক মো. ইসমাইলুল করিম বলেন, স্বেচ্ছাসেবক টিম থেকে আমরা সবসময় প্রস্তুত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে ধারণা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। দুর্যোগের কারণে প্রতিবছর দেশের বিপুলসংখ্যক জীবন ও সম্পদের ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ নির্মূলের কোনো পদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি। তবে এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখা সম্ভব বলে মনে করছি। মনিটরিং অফিসার থুইচাহ্লা মার্মা বলেন, কিছু কিছু দূর্যোগ মানবসৃষ্ট আর কিছু কিছু দূর্যোগ প্রকৃতির কারনে হয়ে থাকে। তাই আমাদের প্রকৃতির প্রতি সহনশীল আচরণ করতে হবে। তবে দূর্যোগ প্রস্তুতি বিভিন্ন বিষয়ে নিয়ে সচেতনতা বৃদ্ধি আলোচনা করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি