পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উদ্যাোগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল (১১ই মার্চ) বুধবার ফ্যামিলি কিচেনে রেস্তোরাঁয় সংগঠনের পটিয়া উপজেলার সভাপতি জয়দেব বড়ুয়া, সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এমআরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আনিস উদ্দীনের
উপস্থাপনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠন প্রধান উপদেষ্টা আবদুর রাজ্জাক, প্রধান বক্তা ছিলেন পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক সমাজ সেবক মুহাম্মদ দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও গ্রাম ডাক্তার সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সংগঠনের উপদেষ্টা অলক দাস, বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কমল বৈদ্য, মীর আরিফুল ইসলাম, মোজাম্মেল হক, মোহাম্মদ ইয়াসিন ,শেখ মোহাম্মদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কবির হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রমজান মাস মানেই সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার অনুশীলন, এ মাসে ক্ষুধা-তৃষ্ণা সহ্য করে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি