Logo
শিরোনাম
লামায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত ঈদগাঁওতে ইকরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দুইদিন ব্যাপী শবিনা ও বিদায় সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট  সমিতির ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিরাপত্তা বাড়াতে -১১ বিজিবির ক্যাম্প উদ্বোধন বাঙ্গালহালিয়াতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা। ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসা ও হেফজখানায় সবিনা অনুষ্ঠান শুরু বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহিদুল হক।
অনুষ্ঠানে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৭৩ জন ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, গুঁড়া দুধ, সুজি, নুডুলস, চিনি ও সয়াবিন তেলসহ বিভিন্ন খাদ্যপণ্য।
উপহার পেয়ে ভাতাভোগী সদস্য মো. কামাল উদ্দিন সন্তোষ প্রকাশ করে বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে উপহার সামগ্রী পেয়ে আমরা আনন্দিত। এ জন্য তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহিদুল হক বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা দেশের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার’—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সদস্যদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।”
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠানে উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. আবদুল্লাহ সিকদারসহ স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!