আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায়
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, বিএনপির প্রতিনিধি বান্দরবান জেলা বিএনপির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি বিএনপির সাবেক সহসভাপতি হামিদা চৌধুরী, জামায়াতে ইসলামী প্রতিনিধি উপজেলা আমির আবু নাছের উপজেলা কৃষি অফিসার মোঃ ইনামুল হক,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল বাতেন মৃধা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আবদুল হামিদ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলসহ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী উপজেলা হিসেবে নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক অপরাধ দমন, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সবসময় সজাগ রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি