আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি সদরের
ফুলতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার ১৩ মার্চ বাদ আসর ফুলতলী জামে মসজিদ প্রাঙ্গণে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় মাহে রমজানের গুরুত্ব ও লাইলাতুল কদরে ইবাদাতের তাৎপর্য শীর্ষক আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর (ভাঃ) মুহাম্মদ আবু নাছের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর।
আলোচনায় বক্তারা কুরআন নাযিলের মাসে কুরআন বুঝে কুরআন অনুযায়ী ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিকসহ সামগ্রিক জীবনে তা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
ইফতার প্রোগ্রামে অন্যান্যদের মাঝে নাইক্ষ্যংছড়ি সদর ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট আলেম মাওলানা নুরুল ইসলাম, স্হানীয় জামায়াত নেতা মোস্তাক আহমদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র শিবিরের প্রতিনিধি, বিভিন্ন বিভাগীয় নেতৃবৃন্দ ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বমুহুর্তে মাওলানা নুরুল ইসলামের দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাত পরিচালনার মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শেষ হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি