Logo
শিরোনাম
ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ লামায় খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায় ছাত্রদের পাঞ্জাবি বিতরণ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাহাড়ে লামায় ট্রাক খাদে, প্রাণ গেল চালকসহ ২ জনের পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি  মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁওয়ের দারুল আবরার হিফজ মাদ্রাসা ইফতার লামায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত

ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক মানুষকে নতুন কাপড় উপহার দিল ঈদগাঁওর মানব সেবা সোসাইটি। পাশাপাশি আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেন এই সংগঠন।

ঈদের খুশি ও আনন্দকে ভাগাভাগি করে নিতেই প্রতি বছরের ন্যায় এবছরও নতুন কাপড় দিয়েই পাশে রয়েছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।

১৪ মার্চ (শনিবার) দুপুরে মানবসেবা সোসাইটির নিজস্ব কার্যালয়ের পাশে ঈদগাঁও ইউনিয়নের বার আউলিয়া বাজারে এ নতুন কাপড় বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। সেসাথে নব কমিটি অনুমোদন দেন- সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান আজাদ ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশেদ কামাল।

সংগঠনের সিনিয়র সদস্য নুরুল আমিনের সভাপতিত্বে কাপড় বিতরনকালে অংশ গ্রহণ করেন,উপজেলা যুব উন্নয় কর্মকর্তা ইলিয়াস হোসাইন,ঈদগাঁও থানার এস আই আজিমুল হক, উপদেষ্টা হামিদুল হক, স্বেচ্ছাসেবী সংগঠক নুরুল হুদা, ঈদগাঁও ব্লাড ডোনার’স সোসাইটির এডমিন মোহাম্মদ রিফাত,ঈদগাঁও ব্লাড ব্যাংকের পরিচালক তৌহিদুল ইসলামসহ মানব সেবা সোসাইটির সদস্য, এলাকার মুরব্বি ও মান্যগন্য ব্যতিগণ উপস্থিত ছিলেন।

ঈদ উপলক্ষে এলাকার লোকজনের মাঝে নতুন কাপড় বিতরনের মাধ্যমে প্রসংশায় ভাসছেন মানব সেবা সোসাইটির সাংগঠনিক কার্যক্রম। এমন মহতি কার্যক্রমে সাধুবাদ জানান সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার।

প্রসঙ্গত- ২০২১ সালে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা, গরিব পরিবারের মেয়ের বিবাহে আর্থিক সহায়তা,বর্ষা মৌসুমে গরিব পরিবারের ঘর মেরামত, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আর্থিক সহায়তা,গরিব পরিবারের গর্ভবতী মহিলাদের চিকিৎসার খরচ বহন করা, রক্তদান ও অক্সিজেন সেবা থেকে শুরু সংগঠন সদস্য দের সাধ্যমত যেকোন বিপদ মুহূর্তে অসহায়ের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা রাশেদ কামাল জানালেন- মানব সেবা সোসাইটির গত চার বছরে প্রায় ছয় লক্ষ টাকা সহায়তা মানুষের জন্য সহায়তা করে।

সংগঠনের প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় কাজ গুলো করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

পরিশেষে মাওলানা আব্দুর রহমান আজাদের মোনাজাতের মাধ্যমে সফল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!