নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের সম্মানে ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
১৪ মার্চ বিকালে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসার মাঠে এ ইফতার আয়োজন করা হয়।
এসময় ঈদগাঁও উপজেলা শিবিরের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে শিবির নেতা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আয়ুব আনচারি। বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, সাবেক উপজেলা চেয়ারম্যান ছলিম উল্লাহ বাহাদুর, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, চৌফলদন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম, সাবেক কক্সবাজার শহর শিবিরের সভাপতি তৈয়ব উদ্দিন, জেলা শিবিরের সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল,জামায়াত নেতা মমতাজ উদ্দিন মহসিনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, শিবির মেধাবী ছাত্রদের নিয়ে চরিত্র গঠনে প্রশিক্ষণের পাশাপাশি ছাত্রদের কল্যাণে উদ্যোগগুলো খুবই প্রশংসনীয়। তার ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীদের সম্মানে আজকের ব্যতিক্রমী ইফতার সকলের নজর কেড়েছে। শিবিরের উদ্যোগে ইফতার সন্ধ্যায় সহস্রাধিক রোজাদারদের জন্য ইফতারের এই আয়োজন করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি