Logo
শিরোনাম
আমির ভান্ডার দরবারে ফেয়ারুল মোস্তাফা আমিরী খতমে কুরআন, খতমে বোখারী ও   মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ইসলামাবাদে ইমাদ্রাসাতি মডেল হিফজখানার উদ্বোধন ও দোয়া মাহফিল লামায়-ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ  ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ লামায় খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায় ছাত্রদের পাঞ্জাবি বিতরণ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামাবাদে ইমাদ্রাসাতি মডেল হিফজখানার উদ্বোধন ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে হিফজের সাথে জেনারেল শিক্ষার সমন্বয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ইমাদ্রাসাতি নামে অত্যাধুনিক হিফজখানার উদ্বোধন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ইসলামাবাদের বাঁশঘাটা সড়কে মাদ্রাসা ক্যাম্পাসে উদ্বোধন ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়।
শুরুতে মাদরাসার ইতিবৃত্ত নিয়ে আলোচনা করেন ইমাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ট্রন্সলেটর সাইদুল করিম। ছাত্রনেতা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলে সাংবাদিক সেলিম উদ্দিন, মাওলানা বেলাল উদ্দিন,পিকেএসএফ পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম ও সাংবাদিক এম বজলুর রহমান বক্তব্য রাখেন।

এসময় উপজেলা শিবিরের সভাপতি মোঃ আবদুল্লাহ, শিক্ষক জাহিদুল ইসলাম রনি, মাওলানা সাইফুল ইসলাম, কাজী নুরুল আজিম, হাফেজ ফজলুল হক, মোঃ হোছাইন, ব্যবসায়ী আবুল কাসেম, শিক্ষক নাইমুল ইসলাম নাঈমসহ মসজিদের ইমাম-খতিব, অভিভাবকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমাদ্রাসার পরিচালক সাইদুল করিম বলেন, আমরা মেধাবী খুঁজি না, মেধাবী তৈরী করি এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে জেনারেল শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক সিস্টেমে পরিচালিত এই মাদ্রাসাটি অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চাই। “নীতিবান ও ধার্মিক প্রজন্ম গড়ার মিশনে” শিক্ষার্থীদের মেধা অনুসারে ২/৩ বছরে হিফজ সম্পন্ন করে জাতীয় মানের দক্ষ হাফেজ হিসেবে গড়ে তুলার অঙ্গিকার সহ রয়েছে প্রতিযোগিতা এবং স্থানীয় ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য পরিকল্পিত বিশেষ পদ্ধতি অবলম্বন। এছাড়া প্রতিভা বিকাশে ইসলামী সংগীত, কবিতা আবৃতি, আরবি-ইংরেজি ভাষায় কথোপকথন, সাপ্তাহিক বিনোদন ও সাংস্কৃতিক চর্চাসহ শিক্ষা সফরের ব্যবস্থা। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!