নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি জোরদারের মধ্যে কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) এবং ইসমত আরা (৩৮)।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি এক নলা এলজি বন্দুক, একটি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, একটি হাইয়েস গাড়ি এবং দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (পালসার ও জিক্সার) উদ্ধার করা হয়।
এছাড়া গ্রিল ও তালা কাটার যন্ত্র, লোহার পোড়াবাড়ি, হাতুড়ি, রাম দা এবং চাকুও জব্দ করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি