Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলা বান্দরবানের শহরের কাছাকাছি মেঘলা এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে নিখোঁজ এক মা ও তার শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলা লালমোহন বাগান সংলগ্ন তঞ্চঙ্গ্যা পাড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।নিহতরা হলেন রমেসিং মার্মা (৩০) ও তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা। তাদের বাড়ি শহরের কানা পাড়া সংলগ্ন দাঁতভাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা-গেছে, বুধবার রাত থেকে মা-মেয়ে নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন পাহাড়ের নিচে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ের চূড়া থেকে পড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ঘটনাটি নিয়ে ধোঁয়াশা কাটেনি, প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!