নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঢাবির এক শিক্ষার্থীকে শিকল দিয়ে আটকে রাখার ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, ভুক্তভোগী ঐ শিক্ষার্থী নিজেই “ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ” নামের একটি ফেসবুক গ্রুপে শিকল পরিহিত ছবি পোস্ট করে সহায়তা কামনা করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দেয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি দের মাধ্যমে বিষয়টি ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র নজরে আনা হয়। পরে তার নির্দেশে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিক্ষার্থীর নিরাপত্তার কথা বিবেচনা করে তার নাম ও পরিচয় গোপন রাখা হয়। বর্তমানে ঐ শিক্ষার্থী পুলিশের হেফাজতে রয়েছেন, তিনি নিজেকে নিরাপদ মনে করছেন বলে জানান।
পরিবারের দাবি,শিক্ষার্থীটি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ও তার চিকিৎসা চলছিল। তবে ভুক্তভোগীর অভিযোগ, তাকে অযথা শিকলবন্দি করে নির্যাতন করা হয়েছে।
থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, শিক্ষার্থীর মানসিক অবস্থা যাচাই করা হবে। তিনি অসুস্থ হলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে,সুস্থ প্রমাণিত হলে দায়ী দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটিকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তদন্ত কার্যক্রমও অব্যাহত।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি