নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ২৩ মার্চ (সোমবার) বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কক্সবাজার জেলা জামায়াত সাবেক আমীর মাও : মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এড. ছলিম উল্লাহ বাহাদুর ও কক্সবাজার- ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম ভিপি বাহাদুর।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল আজিম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, রামু উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা বশির উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন,ঈদগাঁও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী,উপজেলা জামায়াত যুব বিভাগের দায়িত্বশীল মাও: ছরওয়ার কামাল, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আব্দুল্লাহ।
বক্তারা বলেন, ঈদের আনন্দ আল্লাহর তায়ালার পক্ষ থেকে এক বিরাট নেয়ামত। ঈদ মুসলমান দের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এরচেয়েও বড় উৎসব উদযাপনে আমরা অপেক্ষায় রয়েছি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াত নেতা মাস্টার নুরুল হক।
উপস্থিত ছিলেন মাস্টার ছৈয়দ নুর হেলালী, মাস্টার ছৈয়দুল আলম হেলালী, মাওলানা ফাজেল ইবনে শরীফ, মাওলানা বশির আহমদ, আলহাজ্ব আব্দুর রশিদ, মমতাজ উদ্দিন আহমদ মহসিন, ব্যাংকার মিজানুর রহমান, মুফিজুর রহমান মুফিজ, সুলাইমান মোর্শেদ, লায়েক ইবনে ফাজেল, বেদারুল ইসলাম, মোহাম্মদ আলমগীরসহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি