Logo
শিরোনাম

লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ অনণ্য

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ দেশের জিমন্যাস্টিকসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১২ সালে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সহযোগিতায় শুরু হওয়া ‘আমরা পারি জিমন্যাস্টিকস’ কার্যক্রম আজ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখছে।২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটির জিমন্যাস্টরা মোট ৫৫৬টি পদক (২১৮ স্বর্ণ, ১৮৯ রৌপ্য, ১৪৯ ব্রোঞ্জ) অর্জন করেছে। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৩৪টি পদক জিতে দেশের জন্য সম্মান বয়ে এনেছে তারা।২০২৫ সালের জাতীয় যুব ও সিনিয়র জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় দলগত ও ব্যক্তিগত উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আধিপত্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সিঙ্গাপুর ওপেনসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে তাদের জিমন্যাস্টরা।বর্তমানে জাতীয় দলের হাইপারফরমেন্স ক্যাম্পে থাকা অধিকাংশ জিমন্যাস্টই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যা তাদের প্রশিক্ষণের মানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।সংশ্লিষ্টদের মতে, আধুনিক জিমনেসিয়াম, দক্ষ প্রশিক্ষণ এবং সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগিয়ে চলা কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ এখন দেশের জিমন্যাস্টিকসের “বাতিঘর” হিসেবে প্রতিষ্ঠিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!