নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে আবার ও অপহরণের ঘটনা ঘটেছে। অপহরন পরবর্তী নির্যাতনের শিকার হয়ে মুক্তিপণে মুক্ত হয়ে ফিরে এসেছেন দুই হতদরিদ্র ব্যক্তি।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠে।
স্থানীয় সূত্র মতে, বাইশারীর আবদুল জব্বার ও আবদুল হাকিম ভেক্কাকে সড়ক থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হলে তাদের ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, মুক্তির আগে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। যার ফলে তারা আহত হন। রিপোর্ট লেখা পযন্ত তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এ সড়কে বারবার এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর প্রশ্ন, একের পর এক অপহরণের ঘটনা ঘটলেও কেন কার্যকর পদক্ষেপ মিলছেনা।
স্থানীয়দের দাবী, দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সড়কটিতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জীবন-জীবিকা চরম ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কায় এলাকার নানা শ্রেনী পেশার মানুষ।
যোগাযোগের চেষ্টা করেও সংশ্লিষ্ট কতৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি