নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁওতে সাবেক মেম্বারের নিজ বসতবাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতেরা স্বর্ণালংকার,মোবাইল, নগদ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, ঈদগাঁও উপজেলার সদর ঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক এমইউপি ও স্বর্ণ ব্যবসায়ী সিরাজুল ইসলাম সওদাগরে উত্তর মাইজ পাড়াস্থ নাসি ব্রীজ সংলগ্ন নিজ বাড়ীতে ২৫ মার্চ আনুমানিক রাত ৪টার দিকে ডাকাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে বুধবার সকাল ৯টার পরপর ঈদগাঁও থানার এসআই হিমেলের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পারিবারিক সূত্র মতে, বসতবাড়ীর কিচেন ঘরের চালের উপর দিয়ে বাড়ীতে প্রবেশ করে ডাকাতরা। এরপর মেম্বারের ছেলে সাদেককে অস্ত্র ঠেকিয়ে বাড়ীর প্রতিটি রুমে আলমিরার লকার ভেঙে নগদ টাকা,স্বর্ণালংকার লুট করে।
সাদেকের সাথে কথা হলে তিনি জানান, ৫/৬ জনের একটি ডাকাতদল রাতে বাড়ীতে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণাংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আনুমানিক ৫/৬ লক্ষাধিক টাকার মালামাল হবে। তিনি দু:খ প্রকাশ করে বলেন, এলাকার ইন্ধন না থাকলে এমন ঘটনা সম্ভব নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক মেম্বার সিরাজুল ইসলাম জানান, বাড়ীতে এমন ঘটনা দু:খজনক। নগদ টাকা,স্বর্ণালংকারও মোবাইল নিয়ে যায়। ঘটনায় তিনি হতাশ হয়ে পড়েন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি