নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁওতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠান সম্পন্ন হয়।
২৬ শে মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় ঈদগাঁও মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন,বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) ও প্রক্সিকিউটিভ ম্যাজিস্টেট শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন, ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এটিএম সিফাতুল মাজদার।
অন্যদের মাঝে অংশ নেন- জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন,
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাত,ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম,সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন,
সহকারী শিক্ষক মো:রেজাউল করিম,এসএম তারেক,
স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক,ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা।
কুচকাওয়াজ অনুষ্ঠানের মাঠে দায়িত্বে ছিলেন, ক্রীড়া শিক্ষক আবদুল মজিদ খাঁন,ছৈয়দ করিম, আহমদ কবির ও আবদু সালাম।
শুরুতে স্বাধীনতা দিবসে উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ঈদগাঁও থানা পুলিশ ও আনসার সদস্যের সালাম গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা ও ঈদগাঁও থানার (ওসি) এটিএম সিফাতুল মাজদার।
উপস্থিত বীর মুক্তিযোদ্বাদের ফুলেল শুভেচ্ছা, পুরুস্কার প্রদান করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি