Logo
শিরোনাম
বিলাইছড়ি বাসীর আস্থার প্রতীক জয়সিন্ধু: জেলা পরিষদে পদ দিতে আপত্তি কোথায় ঈদগাঁও থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ঘুমধুমে সাংবাদিক আজিজ’র ওপর হামলার চেষ্টা: পুলিশের উপস্থিতিতে পালিয়ে গেছে বহিষ্কৃত ১ নেতা কক্সবাজার সমুদ্র সৈকতে উৎসবের আমেজ, লোকে লোকারণ্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে বনভূমি দখল ও নিধনের মহোৎসব চলছে ঠেকাবে কে ঈদগাঁওতে মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠান সম্পন্ন বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত কেশবপুরে ধারের টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

ঈদগাঁও থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত ৯টায় ঈদগাঁও ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিসের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটি সঞ্চালনা করেন ঈদগাঁও থানা পুলিশের সেকেন্ড অফিসার সনক কান্তি দাশ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন,  ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম, মেম্বার বাবু পাল, মোস্তফা কামাল, মোহাম্মদ বাবুল, ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদিদন, ঈদগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৈয়ব উল্লাহ,ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম,মেম্বার খোরশেদ আলমসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোক জন।

সভায় বক্তারা বলেন, পাহাড়ের ভিতর দিয়ে রোহিঙ্গাদের মাধ্যমে গরু পাচার বেড়েছে। পাশাপাশি পাচারকারীদের কাছে দেশীয় বন্দুক, আইস, মাদক, লম্বা কিরিচসহ ভয়ভীতি প্রদর্শন মূলক ধারালো অস্ত্র থাকে। এসব কারণে এলাকায় অপহরণ, ডাকাতি, গরু চুরি ও নানা অপরাধ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

এসময় ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “আমার থানা এলাকায় কোন অপরাধীর ঠাঁই হবেনা।” তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, রাতে মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের তালিকা প্রস্তুত করে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, রামু-ঈদগড় সড়কের দুই পাশে পাহাড়ি জঙ্গল থেকে কিছু ডালপালা কেটে পরিষ্কার করা হলে অপহরণ ও ডাকাতির ঘটনা অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি রাতে বাস কল বসানোর বিষয়টিও সকলের সামনে তুলে ধরেন তিনি।

সভায় স্থানীয়রা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন ও এলাকার অপরাধ দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!