Logo
শিরোনাম
বিলাইছড়ি বাসীর আস্থার প্রতীক জয়সিন্ধু: জেলা পরিষদে পদ দিতে আপত্তি কোথায় ঈদগাঁও থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ঘুমধুমে সাংবাদিক আজিজ’র ওপর হামলার চেষ্টা: পুলিশের উপস্থিতিতে পালিয়ে গেছে বহিষ্কৃত ১ নেতা কক্সবাজার সমুদ্র সৈকতে উৎসবের আমেজ, লোকে লোকারণ্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে বনভূমি দখল ও নিধনের মহোৎসব চলছে ঠেকাবে কে ঈদগাঁওতে মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠান সম্পন্ন বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত কেশবপুরে ধারের টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- ​রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিলাইছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর ২৬ শে মার্চ ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা বাজিয়ে শোনানো হয়। পরে  উপজেলা স্টেডিয়াম দীঘলছড়িতে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান।

 


এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে  প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এসব আয়োজনের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির, সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসরুরুল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুবদলের সভাপতি রেজাউল করিম রনি,সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায়ধন), ইন্সট্রাক্টর মো. বখতেয়ার হোসেন,  মাধ্যমিক শিক্ষা অফিসের বিভীষণ চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, পল্লী সঞ্চয় ব্যাংকেের কর্মকর্তা নিত্যলাল তঞ্চঙ্গ্যা, ইউএনও অফিসের সুজন বড়ুয়া, সত্য চাকমা, সজীব চাকমা, বিউবির প্রধান শিক্ষক নুরুল  ইসলাম। প্যারেড কমান্ডার এসআই মোঃ সাজু  আহমেদ। সঞ্চালনায় রুবেল বড়ুয়া  ও সুমী চক্রবর্তী।

দিবসে  কুতুব দিয়া, কেরন ছড়ি, দীঘল ছড়ি আবাসিক, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,  বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়  বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ৭ টি বিদ্যালয় অংশগ্রহণ করেন।  ডিসপ্লেতে ১ম স্থান অধিকার করে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!