এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁওতে দর্শনার্থীদের সময় কাটানোর অন্যতম স্থান হয়ে উঠেছে গ্রামীন জনপদে বাহারী রংয়ের ক্ষুদ্র একটি ফুল বাগান।শহরের যান্ত্রিকতাকে পেছনে ফেলে নির্মল আনন্দের উৎস হয়ে উঠেছে এ বাগানটি।
উপজেলায় ঈদগাঁও ইউনিয়নের কানিয়াছড়া চৌধুরী পাড়া এলাকায় অবস্থিত দুই কানি জনিতে প্রথম বারের মত এ ফুলের বাগান তৈরি করেন নুরুল আবছার নামের এক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ঈদগাঁও বাজারে ফুল ব্যবসায় সাথে জড়িত। বাগানটিতে গ্যালোডিয়েজ ও বার কালারের গোলাপসহ বেশ কয়েক জাতের ফুল রয়েছে। বাগানটি গ্রামীন জনপদে চমৎকার পরিবেশে হওয়ায় নজর কাটছে স্থানীয়দের।
খবর পেয়ে এ বাগান দেখতে ছুটে আসছে স্থানীয় নারী-পুরুষ অনেক দর্শনার্থী। বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু। কেউ কেউ ফুলের সৌন্দর্য উপভোগ করছেন, কেউবা ফুলের সাথে সেলফি তোলে স্মৃতি পাতায় স্বরনীয় করে রাখছেন। আবার অন্য কেউ বন্ধুদের সাথে চলে আসছে ক্ষনিকের আড্ডা দিতে। সবমিলিয়ে উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠে ফুল বাগানটি।
একজন দর্শনার্থী জানান, শহরের জীবন আর ক্লান্তি ভুলে স্বস্তির নিঃশ্বাস নিতে আসলাম বাগানে। বাগানে এসে অন্যতম আগ্রহের বিষয় ছবি তোলা। গ্রামীন জায়গাটা অনেক সুন্দর, এসে খুব ভালো লাগছে। মনকে শান্ত করার জন্য এখানে এসেছি।
আরেক দর্শনার্থী বলেন, ঈদগাঁও উপজেলার আওতাধীন এলাকার তেমন কোন বিনোদনের সুযোগ বা মনোরম পরিবেশে সময় কাটানোর স্থান না থাকায় ফুল বাগানে আসা। একটা গোলাপ ২০ টাকা আর অন্য ফুল ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে বাগানে।
বাগান মালিক ফুল ব্যবসায়ী আবছার জানান, প্রথমবছরে মাত্র আড়াই বিঘা (দুইকানি) জমিতে এ ফুলের চাষাবাদ। তিনমাসে ফুলের সৌন্দর্য কাছে টানছে দর্শনার্থীদের। সকাল,বিকেল এবং সন্ধ্যা প্রচুর দর্শনার্থী আসছে বাগানে। অনেকে বাগান নষ্ট করে যাচ্ছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি