Logo
শিরোনাম
বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন সাড়ে তিনঘন্টা ব্যাপী….. ডাকাতদের অভয়ারণ্যে ঈদগাঁও-ঈদগড়ে পুলিশের দু:সাহসিক অভিযান ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ার ছনহরায় হজরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত সুদৃষ্টি নেই দায়িত্বপ্রাপ্তদের… ঈদগাঁও রাবার ড্যামটি চরম অযত্ন অবহেলায় ঈদ পরবর্তী কর্মস্থলমুখী নারী-পুরুষ,ঈদগাঁওতে যাত্রীদের ভোগান্তি চরমে এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত নুরুল আমিন চৌধুরী আরমান গ্যালোডিয়েজ ও গোলাপের সমাহার… ঈদগাঁওতে ফুলের সৌন্দর্য টানছে দর্শনার্থীদের লাইনঝিরি মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় দ্বি-বার্ষিক প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ৩১ বিশিষ্ট কমিটি গঠন  আলোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ছেলেদের সাথে বাকবিতন্ডার পর বাবার মৃত্যু

বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

 

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- রাঙামাটির বিলাইছড়ি উপজেলায়  সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে, স্বদেশ পল্লী এর আয়োজনে দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  এক শ্রেণী কক্ষে এই ফিডিং কর্মসুচী উদ্বোধন করা হয়। এ-সময়  উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা। শিক্ষা অফিসার শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য উদ্বুদ্ধ করেন এবং এধরণের উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সরকারি অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে স্বদেশপল্লী। এ কার্যক্রমের সমন্বয়ে রয়েছেন প্রত্যয় চাকমা, ক্লাস্টার কো-অর্ডিনেটর, জিপিএসএফপি, বিলাইছড়ি, রাঙামাটি। তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল বিদ্যালয়ে খাদ্য সামগ্রী সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, উপজেলার ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২,১৪০ জন শিক্ষার্থীর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করাই মূল লক্ষ্য। তাদের রুটিন অনুযায়ী ডিম,বনরুটি, কলা,দুধ ও বিস্কুট দেওয়া হবে। এটি রাঙ্গামাটি জেলার শুধু বিলাইছড়ি উপজেলা প্রথম চালু করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম, সহকারী শিক্ষক মোনালিসা পাংখোয়া, মারিয়া সুলতানা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং প্রকল্পের রুপক চাকমা, সুমন চাকমা ও অনন্ত বাবু তঞ্চঙ্গ্যা।  এতে আরও প্রধান শিক্ষক সুদেব দাশসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়েও বিষয়টি অবগত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!