Logo
শিরোনাম
ঈদগাঁওতে মাদক বিরোধী পোষ্ট ঘিরে মা-মেয়ে কে নির্যাতন ঈদগাঁওতে যত্রতত্রে তরমুজ-বাঙ্গি বিক্রি, দ্বিগুন দামে বিপাকে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক কৃষক কে অপহরণ চা-পানির খরচের নামে রোহিঙ্গাদের বনভূমি দখলের সুযোগ দিলেন মেধাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন সাড়ে তিনঘন্টা ব্যাপী….. ডাকাতদের অভয়ারণ্যে ঈদগাঁও-ঈদগড়ে পুলিশের দু:সাহসিক অভিযান ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ার ছনহরায় হজরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত সুদৃষ্টি নেই দায়িত্বপ্রাপ্তদের… ঈদগাঁও রাবার ড্যামটি চরম অযত্ন অবহেলায় ঈদ পরবর্তী কর্মস্থলমুখী নারী-পুরুষ,ঈদগাঁওতে যাত্রীদের ভোগান্তি চরমে

ঈদগাঁওতে মাদক বিরোধী পোষ্ট ঘিরে মা-মেয়ে কে নির্যাতন

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী ছেলের মাদক বিরোধী পোষ্টকে ঘিরে দেশে যুবকের মা ও বোনদের প্রকাশ্য দিবালোকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।

এ সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আহতরা এখন ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নির্যাতনের শিকার প্রবাসী পরিবারের সদস্যরা হল ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়ন চান্দের ঘোনার সৌদি আরব প্রবাসী তৈয়ব তাহেরের স্ত্রী পারভীন আক্তার, কন্যা কামেলা জান্নাতও শিশু কন্যা মরিয়ম। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে রবিবার (২৯ মার্চ) বিকালে।

প্রবাস থেকে তৈয়ব তাহের জানান, তার সাথে প্রবাসে থাকা ছেলে ফয়সাল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকার কতিপয় মাদক কারবারী ও মাদকসেবীর বিরুদ্ধে একটি পোস্ট দেন। যা নিয়ে ক্ষীপ্ত একই এলাকার আলতাজুর রহমানের পুত্র এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত শফি আলমের নেতৃত্বে কজন প্রবাসীর ঘরে গিয়ে পরিবারের মহিলা সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজের এক পর্যায়ে বৃহদাকারের কাঠের খন্ড নিয়ে প্রবাসীর স্ত্রী পারভীন আক্তার কে মেরে মাটিতে ফেলে পেটাতে থাকে । মায়ের চিৎকারে ঘরে থাকা দশম শ্রেণি পড়ুয়া কন্যা কামেলা এবং শিশু কন্যা মরিয়ম মাকে রক্ষায় এগিয়ে এলে তাদেরও বেধড়ক পেটানো হয়।

তাদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে নির্যাতনকারীরা প্রকাশ্যে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। প্রতিবেশী ও স্বজনরা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো জানান, ঘটনার পরপর স্বজনরা ৯৯৯ নাম্বারে সহযোগিতা চাইলে ঈদগাঁও থানা পুলিশ আগে আহতদের চিকিৎসার পরামর্শ দেন।

তিনি আরো জানান,তার পরিবারে পুরুষ সদস্য না থাকায় এবং আহতরা হাসপাতালে ভর্তি থাকায় এখনো আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের প্রবাসী স্বামী তাকে ফোনে বিস্তারিত জানিয়েছেন।

ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, এরকম একটি ঘটনা তারা ৯৯৯ এর মাধ্যমে জেনেছেন। তবে এখনো কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!