Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরে মৃত আনোয়ারুল হকের মালিকানাধীন বাড়ি-ভিটার জমি, ব্যবহারের পুকুর ও সেপটিক ট্যাংক রাতের আঁধারে ঘিরে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। পরিবারের কর্তা মৃত্যুবরণ করার পর ছোট ছোট সন্তানদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ গভীর রাতে আনুমানিক রাত ৩টা থেকে ৪টার মধ্যে ইমরান ও তার ভাই আহমদ রিয়ান, তাদের পিতা আব্দুল গফুর ও মাতা ফাতেমা বেগমের নির্দেশনায় ১০ থেকে ১২ জন সহযোগী ও মিস্ত্রি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর আগে থেকেই প্রস্তুত রাখা টিনের বেড়া রাতের আঁধারে এনে বাড়ি-ভিটার পুকুর এবং ঘরের সেপটিক ট্যাংকিসহ জমির চারপাশে দ্রুত টিন দিয়ে ঘেরা তৈরি করা হয়।

পরিবারটির দাবি, তারা বিষয়টি টের পাওয়ার আগেই রাতের অন্ধকারে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। রাতের শেষভাগে শব্দ পেয়ে তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। অভিযোগ অনুযায়ী, থানার ডিউটি অফিসার জানান বিষয়টি থানার সেকেন্ড অফিসার দেখছেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন দিলে তিনি সকাল ১০টার দিকে আসবেন বলে জানান। তবে 01629614826 নম্বর থেকে ভোর ৪.৪১ টায় ৯৯৯  যোগাযোগ করলেও নিউটি লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষে থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা নিরুপায় হয়ে পড়েন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবার আরও জানায়, তারা দখলকারীদের কাজের বিষয়ে প্রশ্ন করলে অভিযুক্তরা দা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে তাদের দিকে তেড়ে আসে। এ সময় তাদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে তারা নিরাপত্তার স্বার্থে সেখান থেকে সরে যেতে বাধ্য হন বলে দাবি করেন।

পরিবারটির সদস্যরা জানান, মৃত আনোয়ারুল হকের মৃত্যুর পর পরিবারটি দুর্বল অবস্থায় রয়েছে। অধিকাংশ সদস্য অপ্রাপ্তবয়স্ক হওয়ায় জমি রক্ষায় কার্যকরভাবে বাধা দিতে পারেননি। এ সুযোগকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে রাতের আঁধারে বসতভিটার প্রায় অর্ধেক অংশ দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গভীর রাতে কিছু লোকজনকে টিন ও নির্মাণ সামগ্রী নিয়ে ওই এলাকায় যেতে দেখা গেছে। তারা দ্রুত কাজ শেষ করে ভোর হওয়ার আগেই চলে যান। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে স্থানীয়ভাবে জানা গেছে, জমিটি নিয়ে পূর্ব থেকে বিরোধ থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত, প্রকৃত মালিকানা যাচাই, দখলমুক্ত করা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নাইক্ষ্যংছড়ি সদর এলাকায় এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্তদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এলাকাবাসীর মতে, জমি সংক্রান্ত বিরোধ দ্রুত সমাধান না হলে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!