এম আবু হেনা সাগর, ঈদগাঁও
সুশিক্ষা ও আলোকিত ভবিষ্যৎ গড়ার অঙ্গিকারে কক্সবাজার সদরের ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের যাত্রা।
বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী দের বিদায় সংবর্ধনা ১১এপ্রিল (শনিবার) সকাল ১১টায় ইউনিয়নের চাঁন্দুর পাড়ায় নব প্রতিষ্ঠিত স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসার অব সরপ্রাপ্ত শিক্ষক হাফেজ মাওলানা আবু বকরের সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক সাইফুদ্দিন
পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন,বিদ্যালয় প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুর। প্রধান অতিথির বক্তব্য রেখেছেন- কক্সবাজার সরকারী মহিলা কলেজ সহযোগী অধ্যাপক ও অর্থনীতি বিভাগ বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহ আলম। তিনি বলেছেন,
ব্যথতা যতই আসুক না কেন, হাল ছাড়া যাবেনা। সফলতা একদিন না একদিন আসবেই।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, কক্সবাজারের উইজডম গ্লোবাল স্কুলের অধ্যক্ষ মাহবুবুল আলম মাহবুব এবং নাইক্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাহমত সালাম।
এতে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসন, কক্সবাজার পৌরসভার কর্মকর্তা মহিউদ্দিন মহি, ব্যাংকার আবদুল হামিদ,ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ অসংখ্য ছাত্রীরা।
শুরুতে কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্যদিয়ে বিদায় অনুষ্ঠান শুরু হয়। অধ্যায়রত ও বিদায়ী ছাত্রীদের পক্ষ থেকে মান পত্র পাঠ করা হয়। বিদ্যালয় ছাত্রীরা পরীক্ষার্থী দের পুষ্পমাল্য ও ফুল দিয়ে বিদায় দেন।
বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে বিদায়ী ও অধ্যায়ন রত ছাত্রীদের মাঝে এক আবেগময়ী পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করে অবসরপ্রাপ্ত শিক্ষক হাফেজ মাওলানা আবু বকর।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি