সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়িতেও দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা। এতে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১টি কেন্দ্রে সর্বমোট ৩০৮ জন শিক্ষার্থী/পরীক্ষার্থী মধ্যে ৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নুরুল ইসলাম। তিনি আরো জানান, মানবিক ২৪৪, বিজ্ঞান ২১, ব্যবসায়ী শিক্ষা ৪৩ জন পরীক্ষার্থী। সব বিষয় ১৮৬, ১-৪ বিষয় ১২২ শিক্ষার্থী, মোট ছাত্র ১৩১, ছাত্রী ১৭৭। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৮৫, ফারুয়া উচ্চ বিদ্যালয় ৯৮, হাজার মানিক উচ্চ বিদ্যালয় হতে ২৫ শিক্ষার্থী। তার মধ্যে ফারুয়া উচ্চ বিদ্যালয়ে আন্ডারে রাজগুরু উচ্চ বিদ্যালয় হতে ৩ জন পরীক্ষার্থী রয়েছে। আর ৬ জন অনুপস্থিত বলে জানা গেলেও তাদের কি কারণে অনুপস্থিত তা জানা যায় নি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি