Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ৩০শতক সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ। এ সময় বনভূমির ওপর নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

২১এপ্রিল (মঙ্গলবার) সকালে ইনানী রিসোর্ট সংলগ্ন দক্ষিণ-পূর্ব পাশে নোনাছড়ি ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বনবিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় আক্তার মেস্ত্রীর ছেলে জাহেদুল ইসলাম ওই জমি দখল করে বসতঘর নির্মাণ করছিলেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায়।

চুনতি রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় হারবাং বনবিট কর্মকর্তা মো. আরিফুল ইসলামের নেতৃত্বে বনরক্ষী ও কমিউনিটি প্যাট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় দখলকৃত স্থাপনার অংশ ভেঙে ফেলা হয় এবং জমিটি দখলমুক্ত করে বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

হারবাং বনবিট কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বনভূমি রক্ষা করা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!