Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

‎নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

‎ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ায় খালে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত মোহাম্মদ জিহাদ স্থানীয় বেলাল উদ্দিনের ছেলে।

‎সোমবার সন্ধ্যায় জোয়ারের পানি কমে গেলে স্থানীয়রা কালির ছড়া খালে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

‎পরিবারও স্থানীয় সূত্র মতে, জিহাদ দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং তার চিকিৎসা চলমান ছিল। ধারণা করা হচ্ছে যে, খাল পারা পারের সময় হঠাৎ খিঁচুনি উঠলে তিনি পানি তে পড়ে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

‎নিহতের মা জানান,আসরের সময় ছেলে খালের পাড়ে যাওয়ার কথা ছিল। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান।

‎স্থানীয় মেম্বার মাহমুদুল হাসান মিনার জানান, নিহত যুবক দীর্ঘদিন যাবত একটি কঠিন রোগে আক্রান্ত ছিল। হঠাৎ এই রোগ দেখা দিলে তাকে পরিবার নিয়ন্ত্রণ করতে পারতনা। লাশ পাওয়ার আগ লোকজন তাকে দোকানে দেখছে জানান। পরিবার এটিকে অসুস্থতা জনিত মৃত্যু বলে দাবি করছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জিহাদ দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল এবং তার চিকিৎসা চলমান ছিল। খাল পারা পারের সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!