নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজির ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে যাত্রীদের মাঝে। এতে চরম বিপাকে পড়েন অসংখ্য যাত্রী।
জানা যায়, পূর্বে এই সড়কে ঈদগড়ে সিএনজি ভাড়া ছিল ৪০,বর্তমানে তা বৃদ্ধি করে ৫০ টাকা ও বাইশারীর ভাড়া ছিল ৭০, এখন তা বৃদ্ধিতে ৮০ টাকা নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন চালকরা। অতিরিক্ত ভাড়া আদায়ে,যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ বলে মনে করেছেন যাত্রীরা।
মঙ্গলবার সকালে ঈদগাঁও স্টেশনের ঈদগড় সড়কের রাস্তার মাথায় অবস্থিত সিএনজি স্টেশনে কয়েকজন চালকের সাথে কথা হলে তারা জানান, গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে ঈদগাঁও থেকে বাইশারী ভাড়া ১০ টাকা বাড়িয়ে ৮০ টাকা আর ঈদগাঁও থেকে ঈদ গড়ে ৪০ টাকার পরিবর্তে ৫০ টাকা ভাড়া নেয়ার কথা জানিয়েছেন।
যার ফলে প্রতিদিনের যাতায়াতে সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। দ্রুত এই সমস্যার সমাধানসহ ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য,ঈদগাঁও থেকে ঈদগড়-বাইশারী সড়কে প্রতিনিয়ত প্রায় ৭০/৮০টির মত সিএনজি ভাড়া মারে। এ সড়কে প্রতিদিনই অসংখ্য নারী-পুরুষ যাত্রী চলাচল করে থাকেন নানান কাজেকর্মে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি