Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে জেন্ডার সমতা, গণতন্ত্র,সুশাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“Voices for Change Project”-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করে আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন) ও পালস বাংলাদেশ। এতে আর্থিক সহায়তা প্রদান করে সুইস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন; কারিগরি সহায়তায় ছিল নাগরিকতা-জিএফএ।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি। এতে সহকারী প্রধান শিক্ষক মোঃ তারেকুর রহমান, সিনিয়র শিক্ষক তপন কান্তি গুপ্ত, জয়নুল আবেদীন, মনোয়ার বেগম, জয়শ্রী দেবী, আহসান হাবীব সোহাগ, ইমরান বাইতুল, আসমাউল হোসনা হ্যাপি ও আইনুন নফা চৌধুরীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

প্রধান শিক্ষক শফিউল আলম শফি বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং সামাজিক সচেতনতা, জেন্ডার সমতা, সুশাসন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা পর্বে জেন্ডার সমতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে এই বিষয়গুলোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় প্রকল্পের ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার, জেলা প্রকল্প কর্মকর্তা আবু সালাম, শামীমা আক্তারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!