Logo
শিরোনাম
ঈদগাঁও জুড়ে অসহনীয় লোডশেডিং,এসএসসি পরীক্ষা্থীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি পটিয়ায় শিল্পপতি আবুল বশর এর মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক চৌফলদন্ডীর নতুন মহাল বাজারে অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ঈদগাঁও জুড়ে অসহনীয় লোডশেডিং,এসএসসি পরীক্ষা্থীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওজুড়ে ঘন ঘন লোডশেডিং চলছে। টমটম-ইজিবাইক গিলে খাচ্ছে বিদ্যুৎ ও চলমান এসএসসি ও সমমনা পরীক্ষা্থীরা চরম বিপাকে পড়েছে। মাধ্যমিক পরীক্ষায় লেখাপড়া নিয়ে ক্ষতির সম্মুখিন হচ্ছে অসংখ্য ছাত্রছাত্রীরা

জানা যায়,উপজেলায় আওতাধীন ৫ ইউনিয়নে পাড়া মহল্লাসহ বাজার কেন্দ্রীয় সমানতালে এই লোডশেডিং অব্যাহত রয়েছে। নেই কোন নিয়ম নীতি। সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যায় লোডশেডিং চলছে। যাতে ফলে দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বানি জ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের ব্যবসায়ীরা স্ব স্ব ব্যবসা বানিজ্য নিয়ে বেকায়দায় পড়েন। বিদ্যুৎ নির্ভরশীল ব্যবসায়ীদের উপর যেন মরার উপর খাঁড়ার ঘা হিসেবে পরিণত হয়েছে।

কম্পিউটার,প্রিন্ট,বরফমিল,রাইচমিল,ফটোকপি,মরিচমিল ব্যবসায়ীদের ব্যবসা-বানিজ্য বন্ধের উপক্রম শুরু হয়েছে। বিদ্যুৎ থাকলে চলে এসব দোকানে ব্যবসা বানিজ্য। এছাড়াও মসজিদে মুসল্লীরা গরমের কারনে নামাজ আদায় করতে হিমশিম খাচ্ছে। যথাসময়ে বিদ্যুৎ পাচ্ছেনা তারা এমনকি বিদ্যুৎ না থাকায় মটরের সাহায্য পানি ট্যাংকিতে তুলতে না পারার কারনে মুসল্লীদের অযু করতেও নানানভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

দেখা যায়, গতকাল রাত ১০টা ২০ মিনিটে চলে যাওয়া বিদ্যুৎ,রাত সাড়ে ১২টায় এসেছে। আধ ঘন্টা পর ফের চলে যায়। এভাবে লোডশেডিং।
তীব্র লোডশেডিংয়ে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। লোডশেডিং নিয়ে ব্যবসায়ীরা চরমভাবে বিপাকে পড়েন ব্যবসা বানিজ্য নিয়ে। লোডশেডিং ঘন্টা বা আধঘন্টার বেশিই স্থায়ীত্ব থাকছেনা। অতিমাত্রায় বিদ্যুৎ বিভ্রান্টের কারনে চার্জিং ফ্যান,লাইট বন্ধ হয়ে যাচ্ছে।  যার ফলে, গ্রামীন জনপদের বাড়ীঘর মোমবাতির সাহায্য লেখাপড়া,প্রয়োজনীয় কাজকর্ম করছে। গ্রামের দোকানপাঠে মোমবাতি জ্বালিয়ে ব্যবসা বানিজ্য চালিয়ে যেতেও দেখা যাচ্ছে।  অসহনীয় লোডশেডিং ফলে বসতবাড়ীর ফ্রিজে রক্ষিত খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার উপক্রমও দেখা দিচ্ছে বলে জানান কজন গৃহবধুরা।

অপরদিকে উপজেলার আওতাধীন ছোট – বড় বিভিন্ন গ্যারেজে টমটম-ইজিবাইক চার্জ দেয়ার নামে গিলে খাচ্ছে বিদ্যুৎ। সারাদিন এ যানবাহন চালিয়ে রাতে বিভিন্ন সড়ক উপসড়কে চলাচল রত অসংখ্য টমটম ও ইজিবাইক চার্জিংয়ে দেয়।
ফলে কি পরিমান বিদ্যুৎ গিলে খাচ্ছে এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে সচেতন লেকজনের মাঝে।

ঈদগাঁও ৩৩ কেভি ফিডার(ঈদগাঁও +বাইশারী উপকেন্দ্র) এ সর্বোচ্চ চাহিদা ১৯ মেগাওয়াট    বিপরীতে বরাদ্দ ০৮মেগাওয়াট। লোডশেডিং ১১মেঃওঃ চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় লোডশেডিং করা হচ্ছে। বরাদ্দকৃত লোড অর্ধেক পেলেও ১ ঘন্টা পরপর বিদ্যুৎ দেওয়া যেত কিন্তু ৮ মেগাওয়াট বরাদ্দের কারনে তাও সম্ভব হচ্ছেনা। বাসায় তিনটি ফ্যান থাকলে একটি বা দুইটি,এনার্জী সেভিং বাতি ব্যবহার করি। এসি,রাইছ কুকার,হিটার ব্যবহার পরিহার করি। পবিস ঈদগাঁও জোনাল অফিসের এজি এম ( ওএন্ডএম) নোটিশ সূত্রে এমন তথ্য জানা যায়।

কজন পরীক্ষা্থী জানান, বিদ্যুৎতের কারনে লেখাপড়া ভালভাবে করতে পারছিনা। এমনি অবস্থা হলে নতুন স্বপ্ন থেকেই পিছপা হওয়ার আশংকা দেখা দিচ্ছে। পরীক্ষার কথা বিবেচনায় লোডশেডিংমুক্ত রাখার দাবী।

ঈদগাঁও বাজারের সাবেক ব্যবসায়ী নেতা ছৈয়দ করিম ও ব্যবসায়ী নাছির উদ্দীন জানান, দৈনিক ৮/১০ বারের মত বিদ্যুৎতের লোডশেডিং চলছে। ব্যবসায় চলছে কাহিল অবস্থা। ব্যবসা বানিজ্যে
কথা বিবেচনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!