• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
বান্দরবানে আগুনে পুড়লেন ৭০ দোকান- বসতঘর বিলাইছড়িতে ধান কাটতে ব্যস্ত কৃষকেরা।। ঘরে তুলতে ৩০ জুলাই পর্যন্ত সময় লাগবে।। ৮০% পাকলে কাটার পরামর্শ কৃষি অফিসের আরিফ সভাপতি ও বিজন ধর সম্পাদক…… ঈদগাঁওতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাজুসের নিবার্চন সম্পন্ন অসুস্থ মা হাতি, পাশে ঘুরছে শাবক সেবাদিতে তৎপর বন বিভাগ ভারতে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল,সমাবেশ নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর রোকন ও বাছাইকৃত কর্মী সম্মেলন এবং নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন লামায় ইটভাটায় পাহাড়ের মাটিবাহী গাড়ি উল্টে শ্রমিক নিহত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওর নুরুল আলম নিহত পটিয়ায়  প্রতিপক্ষের  হামলায় বৃদ্ধ  মহিলা পুর্নিমাসহ  আহত ৪: আদালতে ৮ জনের বিরুদ্ধে মামলা ঈদগাঁও ব্লাড ব্যাংক-থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা

বান্দরবানে আগুনে পুড়লেন ৭০ দোকান- বসতঘর

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ আগুনে প্রায় ৭০টি দোকানপাট ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে অন্তত দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিবার (১৭ মে) ভোর ৪টায় সময় সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এ দুর্ঘটনা ঘটে।বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর রাতে হঠাৎ বাজারে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্যসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রুপ নেয়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ৭০টি দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল পুড়ে যাওয়ায় তারা পুরো নিঃস্ব হয়ে পড়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য সিং শৈ মারমা বলেন, ক্ষতিগ্রস্তদের কাছ থেকে জেনেছি, বাজারের পেছনের এক দোকান থেকে সম্ভবত বিদ্যুৎ শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় ৭০টি দোকান ও বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা হয়নি বলে জানান তিনি।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, আগুনের খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুর্গম এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।উল্লেখ্য: এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেও ভয়াবহ আগুনে বাঘমারা বাজার পুড়ে গিয়েছিল বলে জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা