• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
বান্দরবানে আগুনে পুড়লেন ৭০ দোকান- বসতঘর বিলাইছড়িতে ধান কাটতে ব্যস্ত কৃষকেরা।। ঘরে তুলতে ৩০ জুলাই পর্যন্ত সময় লাগবে।। ৮০% পাকলে কাটার পরামর্শ কৃষি অফিসের আরিফ সভাপতি ও বিজন ধর সম্পাদক…… ঈদগাঁওতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাজুসের নিবার্চন সম্পন্ন অসুস্থ মা হাতি, পাশে ঘুরছে শাবক সেবাদিতে তৎপর বন বিভাগ ভারতে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল,সমাবেশ নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর রোকন ও বাছাইকৃত কর্মী সম্মেলন এবং নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন লামায় ইটভাটায় পাহাড়ের মাটিবাহী গাড়ি উল্টে শ্রমিক নিহত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওর নুরুল আলম নিহত পটিয়ায়  প্রতিপক্ষের  হামলায় বৃদ্ধ  মহিলা পুর্নিমাসহ  আহত ৪: আদালতে ৮ জনের বিরুদ্ধে মামলা ঈদগাঁও ব্লাড ব্যাংক-থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা

বিলাইছড়িতে ধান কাটতে ব্যস্ত কৃষকেরা।। ঘরে তুলতে ৩০ জুলাই পর্যন্ত সময় লাগবে।। ৮০% পাকলে কাটার পরামর্শ কৃষি অফিসের

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-রাঙ্গামাটির  কাপ্তাই হ্রদের জলেভাসা জমির উপর বোরো ধান চাষ করা কৃষকরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন । নির্বাচনকে কেন্দ্র করে দ্রুত পানি না কমানোর ফলে দেরীতে যারা ধান রোপণ করেছেন তাদের অনেকের এখনো কাঁচা, অনেকের থোড়, অনেকের বের হওয়ার কাছাকাছি। অনেকে পরিচর্চায় ব্যস্ত। তবে তুলনামূলকভাবে কৃষকরা সচেতন হওয়ায় এবং কৃষি অফিসের পরামর্শে এ বছরে জমিতে রোগ- বালাই কম।

সরেজমিনে দেখতে গিয়ে দেখা গেছে, বিলাইছড়ি উপজেলা সামনে কুতুবদিয়া, ধুপ্যাচর, দীঘলছড়ি, আমতলা, ভালাছড়ি, মাইত কাবা ছড়া, গাইতবান, সাক্রাছড়ি, শেলচছড়ি  এলাকায় অনেকে ধান কাটতে দেখা গেছে।  এইসব বিষয়ে ধূপ্যাচর এলাকার কৃষক থুইপ্রু মার্মা (আকাশ) জানান, গত বছরে  নভেম্বরে ২৫ তারিখে বীজতলা ( জালা ধান)  করেছি। এবছরে ১২ ডিসেম্বর বীজতলা করেছি বলে এখনো ধান কাটতে পারি নাই। আরো ১০-১৫ দিন পরে ধান কাটা শুরু করবো। একি কথা বলেন আমতলীর সুব্রতসহ কুতুব দিয়ার অনেকে । কৃষক উদয় তঞ্চঙ্গ্যা, রাজা পাংখোয়া জানান, ধান কাটা শেষ করেছি। তবে এবছরে শ্রমিকের দাম একটু বেশি। তেলের জন্যও অনেক  সমস্যা হয়েছে। 

উঁচু জমিতে যারা চাষ করেছেন কিছু কৃষক  কাটা শেষ করে ঘরে তুললেও, অনেকে এখন  কাটা শুরু করেছেন । অনেকে ধান পাকার সবেমাত্র শুরু হয়েছে । আবার দেরীতে নীচু জায়গায় যারা রোপন করেছেন তাদের এখনো শীষ সবেমাত্র  বের হচ্ছে। অনেকে আরো ২০ দিন মতো সময় লাগবে। যা পাকতে প্রায় বা ঘরে তুলতে  ৩০  জুলাই পর্যন্ত  চলে আসবে। ততক্ষণ পর্যন্ত বাধের পানি কমিয়ে রাখা গেলে সবাই ঘরে ধান তুলতে পারবেন।  একিভাবে ধান মাড়াইয়ের মালিক কয়েকজন জানান,এখনো উপরে অংশে যারা চাষ করেছে তারাই ধান মাড়াই করছে।  জানা মতে ৪ ভাগে ১ ভাগ ধান এখনো ঘরে তুলতে পেরেছে। জমিতে এখনো ধান কটা শুরু করেছে। 

এইসব বিষয়ে উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায় এবং  কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা মোঃ ওমর ফারুক জানান, উপজেলায় এখনো ২৫% এঁর মতো ধান কাটা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে জুনের মধ্যে বেশি ধান ঘরে  তুলবেন। তবে সব ধান ঘরে তুলতে জুলাই মাস  শেষ পর্যন্ত সময় লাগবে। ৮০ % পাকলে কেটে ফেলবেন। কারণ এবছর একটু দেরীতে ধান রোপণ করতে পেরেছে কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা