• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইযাবা সহ-১ মহিলা আটক গড়ফাদার রা আড়ালে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত…..  ঈদগাঁওতে এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন পুর্ব সীমান্ত নিউজ ডেস্ক এর সাথে কচ্ছপিয় ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা বিজিবির লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ঈদগাঁও ইউপি পরিষদ ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা

অটোরিকশা থেকে পড়ে আহত স্কুলছাত্রী সাফা আক্তার

Reporter Name / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রাজস্থলী প্রতিনিধি।

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সড়কে দিয়ে বিদ্যালয়য়ের যাওয়ার পথে অটোরিকশা (টমটম) থেকে পড়ে আহত হয়েছেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাফা আক্তার। তিনি রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন খানের কন্যা। মঙ্গলবার (১৯ মে) সকাল বাঙ্গালহালিয়া বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অটোরিকশা (টমটম) থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে আহত হয় সাফা আক্তার। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বাঙ্গালহালিয়ার মুনাফ ডাক্তারের কাছে নিয়ে যান।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ দেখা দেয়। স্থানীয়রা আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

‌সাফা আক্তারের পিতা রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন খান বলেন, হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি। স্থানীয় মানুষ দ্রুত এগিয়ে এসে আমার মেয়েকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার মাথায় প্রচন্ড ব্যথা পেয়ে বলে জানান।সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।”

এদিকে এলাকাবাসী জানান, সড়কে চলাচলের সময় শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে অটোরিকশায় যাতায়াতের সময় অভিভাবক ও চালকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা