• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইযাবা সহ-১ মহিলা আটক গড়ফাদার রা আড়ালে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত…..  ঈদগাঁওতে এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন পুর্ব সীমান্ত নিউজ ডেস্ক এর সাথে কচ্ছপিয় ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা বিজিবির লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ঈদগাঁও ইউপি পরিষদ ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদগাঁওর পশুর হাট: যানজট ও ভোগান্তি চরমে

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

প্রতিবছরের ন্যায় এবছরও চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কে ঈদগাঁওর স্টেশনে পশুর হাট। ফলে গরু মহিষ ক্রেতা বিক্রেতাসহ মানুষের মাঝে ভোগান্তি দেখা দেয়। ফলে ১০ মিনিট পথ আধঘন্টারও বেশি সময় ব্যয় হয়। মহাসড়কের উপর পশুহাটে ফলে যান জটে হিমশিম খাচ্ছেন বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। মহাসড়ক থেকে কুরবানি পশুর বাজারটি অন্যত্রে সরালে ভাল হবে বলে মত প্রকাশ করে সচেতন মহল। পশুর হাট বসানোর ফলে যানজটের সৃষ্টি প্রতিনিয়ত। এসব এলাকার সড়কের উভয় পাশে আটকা পড়ে বহু যান বাহন।

দেখা যায়, দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ পশুর হাটটি মহা সড়কের উপর। ফলে যানবাহন আটকা পড়তে থাকে। এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। হাট বাজার টি মহাসড়কের উপর হওয়ার কারনে শুধুই যাত্রীবাহী যানবাহন নয়, রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকা পড়ে যায়। 

এদিকে ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুরহাট ইজারা বিজ্ঞপ্তিতে ৪নং শর্তাবলীতে উল্লেখ্য যে,সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলের সুবিধা্থে জাতীয় আঞ্চলিক মহাসড়কের উপর বা সন্নিকটে কোনক্রমে অস্থায়ী পশুর হাট বসানো যাবেনা। নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্থানীয়রা জানান, প্রতি শনি-মঙ্গলবার বসে পশুর হাট। হাটের ভেতরে জায়গা স্বল্পতার জন্য দীর্ঘলাইন সড়ক দখল করে চলে কুরবানির গরু মহিষ বেচাকেনা। ফলে সৃষ্টি হচ্ছে যানজট এবং ভোগান্তি। 

প্রসঙ্গত, যিলহজ্জ মাসের চাঁদ দেখার পরের দিন তথা মঙ্গলবার ঈদগাঁওর কুরবানির পশুর হাট বাজার শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা