• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইযাবা সহ-১ মহিলা আটক গড়ফাদার রা আড়ালে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত…..  ঈদগাঁওতে এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন পুর্ব সীমান্ত নিউজ ডেস্ক এর সাথে কচ্ছপিয় ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা বিজিবির লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ঈদগাঁও ইউপি পরিষদ ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা

পটিয়া গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান বলেছেন,তথ্য অধিকার আইন-২০০৯ সাংবাদিকদের জন্য সবচেয়ে শক্তিশালী আইন। এই আইনের মাধ্যমে যেকোনো সরকারি প্রতিষ্ঠান, প্রশাসন কিংবা কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা সম্ভব।” তিনি বলেন, প্রকৃত সাংবাদিকদের তথ্য অনুসন্ধান ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির মাধ্যমে জনগণের কাছে সত্য তুলে ধরতে হবে এবং সরকারকে ইতিবাচকভাবে সহযোগিতা করতে হবে।

উপপ্রধান তথ্য অফিসার ১৯ মে মঙ্গলবার   পটিয়া নোঙর রেস্তোরাঁয়  চট্টগ্রাম পিআইডি আয়োজিত গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। উপ*প্রধান তথ্য অফিসার বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনুমোদনহীন অনলাইন পোর্টালের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এসব বিষয়ে প্রকৃত সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে ভূমিকা রাখতে হবে। 

উপপ্রধান তথ্য অফিসার আরো বলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও প্রেস কাউন্সিল মূলত সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য কাজ করলেও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ এখনও সীমিত। তবে তথ্য অধিদপ্তরের মাধ্যমে ভবিষ্যতে তৃণমূল সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী পিআইডি কার্যক্রম বিষয়ে আলোকপাত করেন এবং এবং গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দেন। অবহিতকরণ সভায়  স্থানীয় সাংবাদিকবৃন্দ, তথ্য অফিসের কর্মকর্তা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা