• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইযাবা সহ-১ মহিলা আটক গড়ফাদার রা আড়ালে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত…..  ঈদগাঁওতে এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন পুর্ব সীমান্ত নিউজ ডেস্ক এর সাথে কচ্ছপিয় ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা বিজিবির লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ঈদগাঁও ইউপি পরিষদ ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই — আবদুর রশিদ

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সংবাদ দাতা
নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে অনুষ্ঠিত “সমৃদ্ধি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর কোয়ার্টার ফাইনাল খেলায় থোয়াইঙ্গাকাটা একাদশ টাইব্রেকারে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে আলিমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে থোয়াইঙ্গাকাটা একাদশ ও পুনর্বাসন পাড়া একাদশ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র করে। পরে টাইব্রেকারে ৩-২ গোলে পুনর্বাসন পাড়া একাদশকে হারিয়ে জয় তুলে নেয় থোয়াইঙ্গাকাটা একাদশ।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক ও সাংবাদিক আবদুর রশিদ বলেন, “বর্তমান যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন যুবকদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়ক।”

তিনি আরও বলেন, “গ্রামাঞ্চলে খেলাধুলার পরিবেশ সৃষ্টি হলে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার নুর জাহান বেগম, বিশিষ্ট সমাজ সেবক হামিদুল হক, বিশিষ্ট সমাজসেবক ছৈয়দ হোসাইন এনামুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন মেম্বার। সার্বিক সহযোগিতায় ছিলেন আবদুর রহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা