• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা নিয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজস্থলীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ করেছেন ইউএনও। ডিসি সড়ক যেন অঘোষিত বাসস্ট্যান্ড… ঈদগাঁওতে দীর্ঘবছরেও বাস টার্মিনাল নেই, সড়ক জুড়েই ভোগান্তি বান্দরবানো সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ সমাপনী: দেশীয় কুটির শিল্প রক্ষার আহ্বান নাইক্ষ্যংছড়িতে সুপেয় নিরাপদ পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ঈদগাঁও ইউনিয়ন পরিষদ উদ্যােগে তিনচাকার বিভিন্ন যানবাহনের লাইসেন্স বিতরণ বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে  বিদায় ও বরণ সংবর্ধনা 

লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদযাপিত

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০ টায় লামায় উপজেলায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়।শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তা পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। কর্মসূচিতে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি উপজেলা ভলান্টিয়াররাও অংশ নেন।লামায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল,লামায় ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ সহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নি প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

সভা শেষে লামায় সাম্প্রতিক সময়ে গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, “এসব দুর্ঘটনা নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিতাস গ্যাসের পুরাতন সঞ্চালন লাইন দ্রুত সংস্কার, নিয়মিত লিকেজ পরীক্ষা, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হবে। বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে।” তিনি আরও বলেন, “প্রতিটি জীবনই মূল্যবান। অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শুধু ফায়ার সার্ভিস নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। বাসাবাড়ি ও কারখানায় গ্যাসের চুলা, বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করুন। কোনো লিকেজ বা ত্রুটি দেখলে দ্রুত ৯৯৯ বা নিকটস্থ ফায়ার স্টেশনে জানান।”উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে উপজেলা জুড়ে মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা