নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৬ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে একজন নারী রয়েছেন। বৃহস্পতিবার (২১মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, উপজেলার পোকখালীর উত্তর গোমাতলীর জামাল উদ্দিন, ইসলামপুর জুমনগরের মো. আরমান, জুমনগর নাপিতখালীর নুরুল আলম, হাজীপাড়া পূর্ব বামনকাটার শফি আলম, জালালাবাদ ছাতিপাড়ার আমিরুল আজম সুজন ও ঈদগাঁও ভোমরিয়াঘোনার রেখা বিবি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।