• শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

চকরিয়ায় পারিবারিক বিরোধ বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, ছেলে আটক

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ায় বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, ছেলে আটক স্থানীয় জনতার সহায়তায় খুনি ছেলে মিনারুল ইসলাম রাসেলকে আটক করা হয়েছে। চকরিয়ায় ছেলের হাতে নৃসংশতায় খুনের শিকার হয়েছেন বাবা। ছেলে মিনারুল ইসলাম রাসেল ধারালো রামদা দিয়ে বাবা খলিলুর রহমান সওদাগরের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে।

এ সময় বাবার একটি হাতও শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে বাড়ির মধ্যেই প্রাণ হারান বাবা। শুক্রবার (২২মে) বেলা ৩টায় দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম এলাকার নিজপানখালীস্থ নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। খলিলুর রহমান সওদাগর (৬৫) ওই গ্রামের মৃত আবদু ছমদের পুত্র।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক মো. রুস্তম আলী জানান, কয়েকবছর আগে খুনি ছেলে মিনারুল ইসলাম রাসেলকে বিয়ে করানো হয়। কিন্তু স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে পড়ার পর থেকে সে প্রতিনিয়ত বাড়ির সবার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে আসছিলেন। সর্বশেষ পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার জুমার নামাজের পর মসজিদ থেকে বাড়ি ফিরলে তখনই ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে বাবা খলিলুর রহমানকে। এ সময় একটি হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে।

পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয় ক্ষুব্ধ লোকজন খুনি ছেলে মিনারুল ইসলাম রাসেলকে ধরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আটকে রাখে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে থানায় নিয়ে যায়। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন প্রতিবেদককে বলেন, খবর পেয়ে বাবাকে খুনের ঘটনায় জড়িত ছেলে মিনারুল ইসলাম রাসেলকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। হাসপাতাল থেকে লাশ হেফাজতে নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে মামলা রুজুসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা