• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ির রেজু পাড়া সিমান্তে ৩৪ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা ও জন সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ঈদগাঁওতে বিএনপির প্রস্তুতি ও স্বাগত মিছিল পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী ১২ মাইল ওয়াই জংশন বাজারে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা নাইক্ষ্যংছড়ির জারুলিযা ছড়ি খাল পূঃনখনন কাজ শুরু, প্রান্তিক কৃষকের মুখে হাসি পাহাড়ে হচ্ছে আধুনিক টিস্যু কালচার ল্যাব, মিলবে মানসম্পন্ন চারা রাজস্থলী প্রেসক্লাবের জন্য এল ইডি টিভি প্রধান করেছেন জোন কমান্ডার লে,কর্ণেল নাজমুল কাদির । পোকখালীতে সিলিং ফ্যানে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার ঈদগাঁওতে জিএমসি কেস্ ম্যানেজমেন্ট বিষয়ক বার্ষিক সমন্বয় সভায় বক্তারা…. গ্রিভ্যান্স ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে অভিবাসন সংক্রান্ত বিরোধ সমাধান করা সম্ভব

পোকখালীতে সিলিং ফ্যানে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার পোকখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মধ্যম পোকখালী ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শাহেনা আক্তার একই এলাকার রাজমিস্ত্রি মিজানুর রহমানের স্ত্রী। তিনি এক সন্তানের জননী। তার পৈত্রিক বাড়ি পেকুয়ার মগনামায়।

স্থানীয় সূত্র মতে, বুধবার সকালে পরিবারের সদস্যরা নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাহেনা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মেম্বার ও লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

পারিবারিক সূত্র মতে, শাহেনা আক্তার ও তার স্বামী মিজান সম্পর্কে আপন খালাত ভাই-বোন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে,তাৎক্ষণিক ভাবে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন কাদেরের সাথে কথা হলে তিনি উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর লাশ পুলিশ ময়না তদন্তের জন্য কক্সবাজার নিয়ে যাওয়ার কথাও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা