• বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশ কৃষি ব্যাংকের আজিজনগর শাখা’য় স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নানা আযোজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠান সম্পন্ন ইসলামাবাদে নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল ঈদগাঁও নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার কেশবপুরে নিখোঁজের ২৪ ঘন্টা পর অজ্ঞানবস্থায় ভ্যানচালকে উদ্ধার – খোয়া গেল ভ্যান চিরিংগা হাইওয়ে থানায় বৃক্ষরোপণ… কুমিল্লা রিজিয়নে ৫ হাজার গাছ লাগানোর ঘোষণা অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলমের রাজস্থলীতে বিদ্যালয়ের এক  এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নানা আযোজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি( বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।

মংগলবার ১৬ই জুন সকাল ১০ টা থেকে দিনব্যাপী নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্টিত বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাছান।

দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৬ টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার অংশ গ্রহনে বিতর্ক প্রতিযোগিতা শুরু করা হয়। বিদ্যালয় গুলুর মধ্যে রয়েছে বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ, বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা, বাইশারী বালিকা উচ্চবিদ্যালয়, দৌছড়ি উচ্চবিদ্যালয়, নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চবিদ্যালয়। এতে নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চবিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী ডিগ্রি কলেজের এ্যসিস্টেন্ট প্রফেসর হাসান আহমেদ,সোবহনী নাইক্ষ্যংছড়ি ট্যাকনিক্যাল কলেজের চীফ ইনাস্ট্রাকটর প্রকাশ চন্দ্রদে,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মাওলানা জালাল উদ্দিন ফারুকী, এবং মোডারেটর হিসাবে দায়িত পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্টোপাধ্যায়।

পুরো অনুষ্টান পরিলাচনায় ছিলেন নাইক্ষ্যংছড়ি মামধ্যমিক বলিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
রাহমত ছালাম।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাছান বলেন, দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভুমিকা অপরিসীম, শিক্ষার্থীরাী পারবে আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত রাখতে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের এই প্রতিযোগিতার মাধ্যমে দেশ ও জাতি গঠনে আরো একধাপ এগিয়ে যাওয়ার আহবান জানান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজের ইংরেজী প্রভাষক হাসান আহমেদ সোবহনী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি জালাল উদ্দিন ফারুকী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার প্রমুখ।

এছাড়া ও উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আলী আহমদ।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন নিলুফা ইয়াছমিন নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চবিদ্যালয়।

অনুষ্টান শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরুস্কার ও সনদপত্র বিতরন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাছান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা