• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
লামায় ইউএনও আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু এ্যাড ঃদীপেন দেওয়ান এমপির পক্ষ থেকে রাজস্থলীতে ক্যান্সারে আক্রান্ত মহিবুল্ল্যাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা বাংলাদেশ কৃষি ব্যাংকের আজিজনগর শাখা’য় স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নানা আযোজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠান সম্পন্ন ইসলামাবাদে নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল ঈদগাঁও নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ

ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা

Reporter Name / ৩৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওয়ের মাছ বাজার নতুন শেড নির্মান কাজের ধীরগতি। নির্মানাধীন মাছ বাজারের নতুন শেডটি দীর্ঘদিন ধরেও পরিপূর্ণ কাজ শেষ না হওয়ায় ব্যবসায়ী সহ দূরদূরান্তের ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েন।

জানা যায়, ২০২৩ সালে ঈদগাঁওর মাছ বাজারে পুরাতন অংশে নতুন শেড নির্মান কাজ শুরু হয়। বর্তমানেও ধীরগতিতে নির্মান কাজ। যার কারনে ব্যবসায়ীরা ব্যবসা বানিজ্য করতেই নানা ভাবে কষ্ট পাচ্ছেন।
তথ্য মতে, বর্তমানে যে মাছ বাজারটি ঈদগাঁওতে রয়েছে এটিতে কেনাকাটার কোন সাধ্য থাকেনা বৃষ্টি হলেই। এই বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী মাছসহ সবজি কিনতে উপজেলার ৫টি ইউনিয়নে গ্রামীন জনপদের নারী-পুরুষেরা এসে থাকেন। একটু বৃষ্টি হলে কাঁদাযুক্ত ময়লা পানি পেরিয়ে মাছ বাজারে আসতে হয় ক্রেতাদেরকে।
মাছ বাজারের পাশ্ববর্তী ড্রেনটি নানা ময়লা আব জনা ফেলে ভরাট করায় দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশে। এটি দেখার যেন কেউ নেই। ক্রেতারা মাছ কিনছেন নানা কষ্টের বিনিময়ে, বিক্রেতারা ময়লাযুক্ত পানির উপর মাছ বিক্রি করে যাচ্ছে।

১৬ জুন দুপুরে মাছ বাজার শেড পরিদর্শনকালে দেখা যায়, দ্বিতীয় তলা পযন্ত কাজ হলেও নিচ তলায় অনেক কাজ অসমাপ্ত রয়েছে। তবে তিন জন শ্রমিককে কাজ করতে চোখে পড়ে। কাজে কর্মরত শ্রমিকদের সাথে কথা হলে তারা জানান, একসপ্তাহ যাবত কাজ চলছে মাছ বাজার শেডে। উপস্থিত কজন মাছ ব্যবসায়ী হতাশ কন্ঠে বলেন,দীর্ঘকাল ধরে এ শেডের নির্মান কাজ শেষ হচ্ছে না। কবেই সমাপ্ত হবে মাছ বাজার শেডের কাজ, এমন প্রশ্নে ঘোরপাক খাচ্ছে ব্যবসায়ীদের মাঝে।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ মিন্টু মাছ বাজার শেডের প্রকল্প বাজেট সম্পর্কে কিছুই জানেন না বলেও জানিয়েছেন। একই কমিটির অর্থ সম্পাদক নুরুল আমিন জানান, এক কোটি ৪ লাখ টাকায় ২০২৩ সালের সম্ভবত সেপ্টেম্বরের দিকে মাছ বাজার শেড নির্মান কাজ শুরু করেছিল। এক বছরে কাজ সম্পন্নের কথা থাকলেও দেড়বছর অতিক্রম হয়। এখনো কাজের ধীরগতি।

ঈদগাঁও বাজারের ব্যবসায়ী ছৈয়দ করিম বলেন, নবনির্মিত মাছ বাজার শেডের কাজ ধীরগতিতে হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। দ্রুতসময়ে কাজ শেষ করে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জোর দাবী।

মাছ বাজার ভাই ভাই সংগঠন সভাপতি শওকত আলম জানান,বৃষ্টির পানি জমে থাকার কারনে দূরদূরান্তের ক্রেতাদের মাছ বাজারে আসতে কষ্ট হচ্ছে। মাছ বাজারের ময়লাগুলো ফেলার কোন নিদিষ্ট স্থান নেই। বাজারে প্রায় পুরাতন ৮০ জন মাছ ব্যবসায়ী ব্যবসা নিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত। নতুন মাছ বাজার শেডের কাজ ধীরগতির ফলে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েন। নির্মান কাজের দেড়বছর পার হলেও এখনো অনেক কাজ বাকী রয়েছে। একইকথা ব্যক্ত করেন সংগঠন সাধারণ সম্পাদক আবদু রাজ্জাক রুবেলও।

আরো জানা যায়,ঈদগাঁও মাছ বাজারের জন চলাচলের সড়ক ব্যবহার উপযোগী করতে হবে। ঈদগাঁও বাজারে নির্মানাধীন মাছ বাজার শেডের প্রধান ও দ্বিতীয় সড়ক জন চলাচলের উপযোগী করার দাবী জানান স্থানীয় ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা