• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মিযানমার সিমান্তে মাইন বিস্ফোরণ নিযে আলোচনা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বি এল এর আই গবেষণা ইন্সটিটিউট পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঈদগাঁওর ভাদীতলায় ডাকাতের তান্ডব, মারধর ও মোবাইল লুট: এলাকাজুড়ে আতঙ্ক জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু আউলিয়াবাদে মাদক ব্যবসা, উদ্বিগ্ন তরুন ও যুবসমাজ আউলিয়াবাদে মাদক ব্যবসা, উদ্বিগ্ন তরুন ও যুবসমাজ বিলাইছড়িতে হিলফ্লাওয়ার কর্তৃক স্টেক হোল্ডারদের নিয়ে  সভা পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির  অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঈদগাঁওতে দারুন নাজাত ছিদ্দিকিয়া কুরআন মাদ্রাসার দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন  বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় বন বিভাগের এক বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। লামায় বন বিভাগ সূত্রে জানা গেছে, লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৫টার দিকে বন বিভাগের একটি চৌকস দল মধুঝিরি এলাকায় অভিযান চালায়।অভিযানে নেতৃত্ব দেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির হোসেন এবং স্পেশাল টিম প্রধান রনি পারভেজ। অভিযানে বন বিভাগের সদস্য লতিফ ও জুলহাজসহ অন্যান্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।উদ্ধারকৃত হরিণটির ওজন প্রায় ১০ কেজি এবং বয়স দেড় বছর। উদ্ধারের পর সেটিকে প্রাথমিক পর্যবেক্ষণের জন্য বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।এ বিষয়ে লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির হোসেন জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা দ্রুত অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করতে সক্ষম হই। বন্যপ্রাণী রক্ষায় আমাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধারকৃত হরিণটি ডুলহাজারা সাফারি পার্কে অবমুক্ত করার জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা