এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আকস্মিক সফরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।
(৯ মে) শনিবার বিকেলে প্রতিমন্ত্রী ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সফরে এসেছেন। তিনি বিদ্যালয়ে পৌঁছলে স্কুল শিক্ষক-শিক্ষিকা গন তাঁকে ফুল দিলে শুভেচ্ছা জানান।
এই সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক,পরিচালকসহ মন্ত্রনালয় সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্ম কর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বিদ্যালয়ের অফিস,শ্রেনী কক্ষ ও স্কুল আঙ্গিনা পরিদর্শন করেন। এতে উপস্থিত ছিলেন
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম, সহকারী শিক্ষক মামুন অর রশিদ,বদিউর রহমান, রতন কান্তি দে,সমীর রুদ্র,শাহেদা আক্তার ও রওশন জাহানসহ আরো অনেকে।