• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Headline
লামায় বিচার চেয়ে ছাত্র ফেডারেশন পক্ষ থেকে গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ কোরবানির ঈদকে সামনে রেখে…. ঈদগাঁওতে কাঠ পাচারকারী চক্র সক্রিয় শেষ মুহুর্তে ঈদগাঁওয়ের মসলার দোকানে ক্রেতাদের উপচেপড়া ভীড়  ঈদগাঁও গরুর বাজার ফের খাস কালেকশানে : টেন্ডারে মিলেনি নির্ধারিত দর বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল  স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ  ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন লামায় সিএনজি ধুমড়েমুচড়ে চালক নিহত, আহত ৫ নাইক্ষ্যংছড়িতে  স্থলমাইন বিস্ফোরণে ৩ উপজাতি শ্রমিক নিহত

ঈদগাঁও গরুর বাজার ফের খাস কালেকশানে : টেন্ডারে মিলেনি নির্ধারিত দর

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওর গরুর বাজার ইজারা নিয়ে জটিলতা কাটেনি। সরকারিভাবে ৩ কোটি ৭০ লাখ টাকা দর নির্ধারণ করা হলেও টেন্ডারে অংশ নেওয়া কোন দরদাতা ঐ নির্ধারিত মূল্যের সমপরিমাণ দর জমা না দেওয়ায় বাজারটি ইজারা দেওয়া সম্ভব হয়নি। ফলে এবারো বাজারটি খাস কালেকশন আওতায় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

জানা গেছে, ঈদগাঁও বাজার ইজারার জন্য দরপত্র আহ্বান করা হলে এতে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান টেন্ডার জমা দিলেও কেউই সরকারের নির্ধারিত ৩ কোটি ৭০ লাখ টাকার সমপরিমাণ বা তার বেশি দর প্রস্তাব করেননি। এ অবস্থায় বিধিমালা অনুযায়ী টেন্ডার প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের রাজস্ব স্বার্থ বিবেচনায় নির্ধারিত মূল্যের নিচে বাজার ইজারা দেওয়া সম্ভব নয়। তাই বাজার ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের লক্ষ্যে এবারও খাস কালেকশনের মাধ্যমে বাজার পরিচালনা করা হবে।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) জানান, নির্ধারিত দরের সমপরিমাণ দর না পাওয়ায় টেন্ডার কার্যক্রম চূড়ান্ত করা যায়নি। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খাস কালেকশনের মাধ্যমে বাজার পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা