• বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশ কৃষি ব্যাংকের আজিজনগর শাখা’য় স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নানা আযোজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠান সম্পন্ন ইসলামাবাদে নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল ঈদগাঁও নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার কেশবপুরে নিখোঁজের ২৪ ঘন্টা পর অজ্ঞানবস্থায় ভ্যানচালকে উদ্ধার – খোয়া গেল ভ্যান চিরিংগা হাইওয়ে থানায় বৃক্ষরোপণ… কুমিল্লা রিজিয়নে ৫ হাজার গাছ লাগানোর ঘোষণা অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলমের রাজস্থলীতে বিদ্যালয়ের এক  এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

ঈদগাঁও নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও নদীর ছাতিপাড়া পয়েন্ট থেকে মঙ্গল বার দুপুরে বল্লভ দে (৩২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা দুপুর আনুমানিক দেড়টার দিকে নদী তে মরদেহ ভাসতে দেখে ঈদগাঁও থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার জানান, নিহত বল্লভ দে বঙ্গিম বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মিলন দে।

জালালাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন জানান, বল্লভ দে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, গতরাত আনুমানিক ১টার দিকে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যান বল্লভ। তার মা নিয়তি দেবী ভোরে ছেলেকে না পেয়ে মেম্বারকে ফোন করে বিষয়টি জানান। এরপর থেকে পরি বারের লোকজন ও স্থানীয়রা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে দুপুরে ঈদগাঁও নদীর ছাতিপাড়া এলাকায় তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ওসি এটিএম সিফাতুল মাজদার আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। রিপোর্ট শেষে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা