Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

রোয়াংছড়িতে গভীর রাতে আশ্রয় কেন্দ্র থেকে মেসাংগী তঞ্চঙ্গ্যা ৪ সন্তানকে নিয়ে উধাও

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ সদস্যদের ভয়ে প্রত্যন্ত এলাকার থেকে পালিয়ে এসে সিওসি বম হোস্টেলে আশ্রয় নেওয়া এক মহিলা মেসাংগী তঞ্চঙ্গ্যা ওরফে জিরথান কিম বম কাউকে না জানিয়ে ৪ সন্তানকে নিয়ে গভীর রাতে পালিয়েছে বলে জানা গেছে। সকালে হোস্টেল সুপার রেবেকা বম তাদের খুঁজে না পেয়ে রোয়াংছড়ি থানায় সাধারণ ডায়রী করেন। বিশেষ সূত্রে জানা যায়, মেসাংগী তঞ্চঙ্গ্যা ওরফে জিরথান কিম বম প্রায় ১৮বছর আগে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে বর্তমানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সক্রিয় সদস্য রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা সাইজাম পাড়ার লাল রিন বম কারবারিকে বিয়ে করেন। তার স্বামী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ এর একজন সক্রিয় সদস্য। বর্তমানে চলমান যৌথ অভিযান এবং জনসম্মুখে নিজের সন্ত্রাসী পরিচয় প্রকাশ পাওয়ায় জীবন বাঁচানোর তাগিদে স্বদেশ ত্যাগ করে পার্শ্ববর্তী দেশ ভারতের মিজোরামে পালিয়ে যায়।

স্বামীর এরূপ কর্মকান্ডে কোন উপায়ান্ত না দেখে নিরুপায় হয়ে কারবারীর স্ত্রী মেসাংগী তঞ্চঙ্গ্যা ওরফে জিরথান কিম বম গত সোমবার (১২জুন) সন্ধ্যায় দিকে এক মেয়ে জেনেত বম (১১) এবং তিন ছেলে আতং বম (৭), জেনবী বম (৫) রয়েল চিং লিয়েন বম (৩) কে নিয়ে রোয়াংছড়ি সিওসি বম হোস্টেলে আশ্রয়ের জন্য আসেন। মেসাংগী তঞ্চঙ্গ্যা ওরফে জিরথান কিম বমের আসার কথা শুনে স্থানীয়রা এসে সিওসি বম হোস্টেলে তাকে থাকার ব্যবস্থা করে দেয়। এক রাত থাকার পরে জানতে পারা যায় যে, তিনি একজন সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ এর সক্রিয় সদস্যের স্ত্রী। জন সম্মুখে তার স্বামীর পরিচয়ের বিষয়টি জানাজানি হওয়ায় (১৩ জুন) রাতে ৪ সন্তানকে নিয়ে জিরথান কিম বম হোস্টেলে কাউকে না জানিয়ে গভীর রাতে পালিয়ে যায়।

নাম বলতে অনিচ্ছুক এব্যাপারে সিওসি বম হোস্টেলে অবস্থানরত ও স্থানীয়রা বলেন ১৩ জুন রাতে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত আমরা জাগ্রত ছিলাম এরপর যার যার স্থানে ঘুমিয়ে পড়ি। অতঃপর বুধবার (১৪ জুন) সকাল ঘুম থেকে উঠে ৪ সন্তানসহ জিরথান কিম বমকে হোস্টেলে আর কোথাও দেখা যায়নি। হোস্টেল সুপার রেবেকা বম বলেন, মেসাংগী তঞ্চঙ্গ্যা ওরফে জিরথান কিম বম গত সোমবার (১২জুন) ৪ সন্তান সহ আমাদের হোস্টেলে রাত্রিযাপন করেছিল। পরদিনও স্বাভাবিক নিয়মে রাত্রিযাপনের উদ্দেশ্যে সকলে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি তারা হোস্টেলে নাই। কাউকে না বলে গভীর রাত্রে এভাবে পালিয়ে চলে যাবে এটা কখনো ভাবিনি। সকালে অনেক খোঁজা খুঁজি করে না পাওয়ায় থানায় জিডি করে রেখেছি। বিষয়টি নিয়ে সেনা সদস্যদের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রপাগান্ডা ছড়াচ্ছেন বলেও তিনি অভিহিত করেন। ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বলেন এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও সেনাসদস্যদের সাথে নিয়ে জনমানুষের জানমাল রক্ষার্থে কাজ করে যাচ্ছি। এছাড়াও পার্বত্য জেলা পরিষদসহ বর্তমান পরিস্থিতির মোকাবেলা ও শান্তি ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কার্যক্রম চলমান রয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীর ভয়ে যারা রোয়াংছড়িতে পালিয়ে আসছে তাদের সবাইকে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। রোয়াংছড়ি থানার পলিশ সাধারণ ডায়রী করা ব্যাপারে নিশ্চিত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!