Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাহাড়ে লামায় ট্রাক খাদে, প্রাণ গেল চালকসহ ২ জনের পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি  মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁওয়ের দারুল আবরার হিফজ মাদ্রাসা ইফতার লামায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত ঈদগাঁওতে ইকরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দুইদিন ব্যাপী শবিনা ও বিদায় সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বান্দরবানে পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রিমন পালিত:নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ধাপে আসন্ন বান্দরবান পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আজ বুধবার ২৭ জানুয়ারি সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে রিটানিং অফিসার মোঃ রেজাউল করিম প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ইসলাম বেবীকে নৌকা প্রতীক, বিএনপি প্রার্থী জাবেদ রেজাকে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে লাঙ্গল প্রতীক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিনকে নারিকেল গাছ, স্বতন্ত্র প্রার্থী বিধান লালাকে মোবাইল ফোন প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এছাড়া নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ প্রার্থী অংশ নিচ্ছে ।

বান্দরবান পৌরসভা নির্বাচনে ইতিমধ্যে প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে আগামী ১৪ ই ফেব্রুয়ারি বান্দরবানে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ।

প্রসঙ্গত বান্দরবান পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে । পুরো এলাকায় মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৭২৯ জন । তার মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬০৯ জন, মহিলা ভোটার ১৩ হাজার ১২০ জন ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!