নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
কক্সবাজারের নবগঠিত ঈদগাও উপজেলার প্রাচীনতম সাংবাদিক সংগঠন ঈদগাঁও প্রেস ক্লাবের সাধারণ সভা দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে স্থানীয় পাবলিক লাইব্রেরীতে এই সভা প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় কোরান তেলোয়াত করেছেন আজিজুর রহমান রাজু।
এসময় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেছেন- সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালী,সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, শফিউল আলম আজাদ, এনামুল হক, ওসমান গনি ইলি, এম ছরওয়ার শিফা,হাফেজ বজলুর রহমান, নাছির উদ্দিন পিন্টু,আলা উদ্দিন,কাউছার উদ্দিন শরিফ প্রমুখ
প্রেসক্লাবের সাধারণ সভায় সদস্য নবায়ন, নতুন অফিস, ক্লাব কেন্দ্রীয় উন্নয়ন,সংস্কারসহ নানা পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সে সাথে সংগঠনের ২৬তম প্রতিষ্ঠা বা্ষিকী উদযাপনে নানাবিদ কর্মসুচী গ্রহণ করা হয়। শেষে সকলে ফটো সেশনে মিলিত হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি