Logo
শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মতবিনিময় সভায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে যে সব জায়গায় নালা খনন  প্রয়োজন  পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত ঈদগাঁও উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ‎ঈদগাঁওতে শিকলবন্দি ঢাবির শিক্ষার্থী উদ্ধার ১৩ সদস্য বিশিষ্ট ঈদগাঁও পৌরসভা বাস্তবায়ন কমিটি গঠিত ঈদের দিন পোকখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ ঈদগাঁওতে শান্তিপূর্ণ পরিবেশে পালিত ঈদুল ফিতর, খুশির আমেজে তরুনরা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা’র নেতা মোস্তাক আহমদ জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন

বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতিতে অনিয়ম থাকলে খতিয়ে দেখবে জেলা প্রশাসন

সংবাদ দাতাঃ

বান্দরবানের বহুল আলোচিত ও বিভিন্ন কারনে নানাভাবে সমালোচিত বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সকল কার্যক্রম খতিয়ে দেখবে বান্দরবান জেলা প্রশাসন।গত বুধবার (৭ জানুয়ারি) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান এর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।এসময় তিনি বলেন, বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির অনিয়ম সংক্রান্ত কোনও বিষয় জানা ছিলো না।কেউ বলেনি তবে আজকে যেহেতু জানলাম আমরা বিষয়টি খতিয়ে দেখবো।এসময় তিনি আরও বলেন,দীর্ঘদিন কোনও কমিটি থাকলে অনিয়ম হতে পারে।বিষয়টি খতিয়ে দেখা হবে।এসময় তিনি,জিপ চালকদের শৃঙ্খলায় ফেরাতে বেশকিছু সিদ্ধান্ত ইতিবাচকভাবে বাস্তবায়িত হয়েছে বলেও উল্লেখ করেন।তিনি জানান,বিআরটিএ এর মাধ্যমে পর্যটকবাহী বেশিরভাগ জিপ চালককে লাইসেন্স আওতায় আনা হয়েছে।এছাড়া ডাবল ট্রিপ প্রবনতাকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে।এবিষয়ে, এক ভুক্তভোগী জানান,সমিতির অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে জানানো হবে।এদিকে সমিতির নিবন্ধন,নির্বাচন ও আর্থিক বিষয়ের সার্বিক তথ্য জানতে চাইলে সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, “আমি এখানে সদ্য যোগদান করেছি।বর্তমানে ছুটিতে আছি।আগামী রবিবার এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।” এসব বিষয়ে জানতে জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাসিরুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এদিকে,সমিতির অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে জানাবে কয়েকজন ভুক্তভূগি।এসব বিষয়ে জানতে জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাসিরুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!